১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৫১ পিএম

পাবনা মেডিকেলের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গণপূর্ত অধিদপ্তর

পাবনা মেডিকেলের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গণপূর্ত অধিদপ্তর
পরিদর্শনকালে সংশ্লিষ্ট সকল প্রকৌশলীদের দিক নিদের্শনা প্রদান করেন প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

মেডিভয়েস রিপোর্ট: পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পাবনার সদর থানাধীন হেমায়েতপুর এলাকায় মেডিকেল কলেজ চত্তরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট সকল প্রকৌশলীদের দিক নিদের্শনা প্রদান করেন প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের স্বাস্থ্য শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খাইরুল ইসলাম। এছাড়াও গণপূর্ত রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মিছবাহ উদ্দিন, গণপূর্ত পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান, উপ-বিভাগীয়-১ প্রকৌশলী মো. মাসুদ রানা, উপ-বিভাগীয়-২ প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, উপ-বিভাগীয় ই/এম প্রকৌশলী মো. মারুফ হোসেন, সহকারী প্রকৌশলী ষ্টাফ অফিসার-১ এস এম রায়হানুল ইসলাম, সহকারী প্রকৌশলী ষ্টাফ অফিসার-২ মো. মেহেদী হাসানসহ গণপূর্ত বিভাগ পাবনার সকল কর্মকর্তা কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন দেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পাবনা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক