২২ অক্টোবর, ২০২৩ ০২:০৯ পিএম

প্রতিষ্ঠার ৪৯ বছর পর সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচার

প্রতিষ্ঠার ৪৯ বছর পর সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচার
অস্ত্রোপচার চালু হওয়ায় সুজানগর উপজেলাবাসী খুশি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রতিষ্ঠার ৪৯ বছর পর পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমবারের মতো অস্ত্রোপচার শুরু করেছে। গত ১৬ অক্টোবর সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতী ছিলে না। সেজন্য এই ৪৯ বছর হাসপাতালটিতে সিজারিয়ান সেকশনের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

এ বিষয় সুজানগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সানজিদা মুজিব (ইউএইচএফপিও) আজ রোববার (২২ অক্টোবর) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘গত ১৬ অক্টোবর সিজারিয়ান সেকশনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার শুরু হয়েছে। এর আগে হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে কখনো অস্ত্রোপচার করা হয়নি।’

তিনি বলেন, ‘পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ্ দেওয়ান স্যারের নির্দেশনা ও আমাদের সকলের প্রচেষ্টায় সফলভাবে একটা অস্ত্রোপচার সম্পন্ন করেছি। আশা করছি, এখন থেকে রেগুলার অস্ত্রোপচার হবে। আর মূলত স্যারের (সিভিল সার্জন) সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে অস্ত্রোপচারটা করা সম্ভব হয়েছে। স্যার খুব আন্তরিক।’

সুজানগরের ইউএইচএফপিও বলেন, ‘আমাদের এখানে অজ্ঞান করার ডাক্তার (অ্যানেস্থেশিওলজিস্ট) ছিলেন না এবং ছিল না কিছু প্রয়োজনীয় যন্ত্রপাপিও। কিন্তু ডা. শহীদুল্লাহ্ স্যার যখন এসবের ব্যবস্থা করে দিয়েছেন, তখন আমি অপারেশন করতে পেরেছি।’

ডা. সানজিদা মুজিব বলেন, গত ১৬ অক্টোবর সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম নেওয়া কন্যা সন্তানসহ মাকে আজ রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা খুব খুশি। হাসতে হাসতে হাসপাতাল থেকে বের হয়েছে। অস্ত্রোপচার চালু হওয়ায় সুজানগর উপজেলাবাসী খুশি।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক