২২ অক্টোবর, ২০২৩ ১০:৩০ এএম

ট্রেন দুর্ঘটনায় আহত ডা. সৈকত না ফেরার দেশে

ট্রেন দুর্ঘটনায় আহত ডা. সৈকত না ফেরার দেশে
চিকিৎসাধীন ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত সিটি ডেন্টাল কলেজের (সিডিসি) ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ রোববার (২২ অক্টোবর) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে (নিন্স) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল সকাল সাড়ে ৯টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।

এর গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় দুর্ঘটনায় আহত হন সিডিসির ১৬তম ব্যাচের এ শিক্ষার্থী।

পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে নিউরো সায়েন্সেসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

চিকিৎসক সূত্রগুলো জানায়, ডা. সৈকতের স্পাইনাল কর্ড ও ফ্রন্টাল বোনসসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে (নিন্স) নেওয়া হয়েছে। 

ডা. সৈকত শাহরিয়ারের গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে। গাংনী পাইলট স্কুল থেকে এসএসসি ও সন্ধানী কলেজ থেকে এইচএসসি পাশ করেন ডা. সৈকত। তিনি বর্তমানে প্রাইভেট প্র‍্যাক্টিস করেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য কথাসাহিত্যিক ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক রফিকুর রশিদ রিজভীর ছোট ছেলে তিনি।

ডা. শাহরিয়ার মোর্শেদ সৈকতের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

এএনএম 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক