০১ জুলাই, ২০২৫ ০৮:১৫ পিএম
২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত, ১০ জনই ঢাকার
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই আক্রান্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৫৮২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।
আজ মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ৪.১৭ শতাংশ। এ নিয়ে অদ্যাবধি করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৫২ হাজার ১২৭ জন।
এ ছাড়া চলতি বছরে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অদ্যাবধি মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ এবং চট্রগ্রাম বিভাগে তিনজন রয়েছেন।
এসআইএস/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনা ভাইরাস
-
১৩ মে, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৫
-
১১ জুলাই, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
২৫ জুন, ২০২৪
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
২৫ জুন, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত