শেবাচিমে নবীন ৫৬ ব্যাচের প্রথম বিতর্ক কর্মশালা ও প্রীতি বিতর্ক
মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) নবাগত ৫৬ ব্যাচের প্রথম বিতর্ক কর্মশালা ও প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে কলেজের ডিবেটিং ফোরাম (এসবিএমসিডিএফ)।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকাল সারে ৫ টায় কলেজের ৪ নম্বর গ্যালারীতে এই কর্মশালা ও প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি রেজোয়ান অয়ন, এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাহফুজুর রহমান সাকিন।
প্রাথমিক পরিচয় পর্ব শেষে ‘এই সংসদ স্কুলে রোলের ধারণার ব্যাপারে অনুতপ্ত’—এই বিষয়ে দুই গ্রুপে ভাগ হয়ে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে নবাগত শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেন। বিতর্ক শেষে প্রাথমিক ধারণা ও পদ্ধতি নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনাও করা হয়।
রেজোয়ান অয়ন জানান, কিছু দিনের মধ্যে আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতাও আয়োজন করা হবে, যা আগামী দিনে শিক্ষার্থীদের আরও যোগ্যতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনআই/টিআই/
-
২২ ডিসেম্বর, ২০২৫
-
১৪ অগাস্ট, ২০২৫