২৪ ঘণ্টায় আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া তিনজনেই রাজশাহী বিভাগের তবে এ সময় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে মোট ৬৭৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।
আজ শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনটি নমুনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ১.৫৮ শতাংশ। এ নিয়ে অদ্যাবধি করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৫২ হাজার ২২০ জন।
এ ছাড়া চলতি বছরে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অদ্যাবধি মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত তিনজনই রাজশাহী বিভাগের তবে এ সময় কারো মৃত্যু হয়নি।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
এসআইএস/
-
১৩ মে, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৫
-
১১ জুলাই, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
২৫ জুন, ২০২৪
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
২৫ জুন, ২০২৩