বিএমইউতে স্টেম সেল বিষয়ক দিনব্যাপী কর্মশালা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘স্টেম সেলস ইন রিজেনারেটিভ এন্ডোডনটিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মশালা আয়োজিত হয়।
কর্মশালায় স্টেম সেল প্রযুক্তি এবং দাঁতের মজ্জা বা ডেন্টাল পাল্প থেকে সংগৃহীত স্টেম সেল কীভাবে হৃদযন্ত্র, লিভার, কিডনি এবং মস্তিষ্কসহ বিভিন্ন অঙ্গের রিজেনারেটিভ চিকিৎসায় ব্যবহার করা যায়—তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
এ সময় আয়োজকরা জানান, দন্ত চিকিৎসার ক্ষেত্রে স্টেম সেল একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। পাল্প টিস্যুতে থাকা জীবন্ত কোষ থেকে সংগৃহীত স্টেম সেল ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি হারিয়ে যাওয়া কোষ বা টিস্যু পুনরুজ্জীবিত করতেও এ প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে বিপ্লবী ভূমিকা রাখবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার।
আয়োজকরা বলেন, দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিসর বাড়াতে বিএমইউর এমন উদ্যোগ অগ্রণী ভূমিকা রাখছে। আগামী দিনে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে বলেও জানান আয়োজকরা।
কর্মশালায় বিএমইউর বিভিন্ন স্তরের গবেষক, দন্ত চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসআইএস/এনএআর/
-
২২ এপ্রিল, ২০২৬
বিএমইউতে বিশ্ব হরমোন দিবসের সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
হরমোনজনিত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসায় গুরুত্বারোপ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০১ জুলাই, ২০২৫