২৬ জুন, ২০২৫ ০৩:০৯ পিএম

কুমেকে আধূনিকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বোনস বিতরণ

কুমেকে  আধূনিকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বোনস বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) স্বেচ্ছাসেবী সংগঠন আধূনিক বোনস ব্যাংকের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হালাল উপায়ে সংগ্রহকৃত বিভিন্ন শিক্ষাবিষয়ক বোনস বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) কলেজটির বিজয় ২৪ হলে এ বোনস বিতরণ করা হয়।

আধূনিক বোনস ব্যাংকের প্রধান উপদেষ্টা, কুমেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থী জোবায়ের হেসাইন মেডিভয়েসকে বলেন, ‘এ বছর ২০ জন শিক্ষার্থীর মাঝে বোনস বিতরণ করা হয়েছে। আমরা ব্যাংক একাউন্টের মাধ্যমে তাদের কাছ থেকে জামানত বাবত ১০ হাজার টাকা রেখেছি। শিক্ষার্থীরা বোনস ফেরত দেওয়ার পর আমরা সেই জামানতের টাকা সম্পূর্ণভাবে ফেরত দেব। এ বছর শুধুমাত্র ছেলেদের মাঝে বিতরণ করা হয়েছে, তবে আগামীতে ছেলে-মেয়ে উভয়ের মাঝেই বোনস বিতরণ করা হবে।’

বোনস বিতরন কালে আধূনিক বোনস ব্যাংকের পরিচালক আব্দুল আজিজ তামিম বলেন, ‘চিকিৎসা শিক্ষা একটি পবিত্র দায়িত্ব। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর অভাবে পিছিয়ে না পড়ে। বোনস কেনা-বেচা ইসলামী দৃষ্টিকোণ থেকে অনুচিত—তাই আধূনিক সর্বদা এ বিষয়ে সতর্ক থেকেছে এবং সচেতনতা তৈরিতে ভূমিকা রেখে চলেছে।’

তিনি আরও জানান, আধূনিক বোনস ব্যাংক মৃতদেহ থেকে প্রাপ্ত হালাল উপায়ে সংগ্রহকৃত শিক্ষাসামগ্রী যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে থাকে।

শিক্ষাজীবনের সূচনালগ্নে এমন প্রয়োজনীয় উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজকেরা জানান, এ ধরনের উপহার নতুন শিক্ষার্থীদের প্রাক-চিকিৎসা শিক্ষায় বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুমিল্লা মেডিকেল কলেজ
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত