২৬ জুন, ২০২৫ ০২:৫৩ পিএম
বেসরকারি মেডিকেলে বিডিএসের ভর্তি শুরু শনিবার
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেলের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সের ভর্তি শুরু হচ্ছে আগামী শনিবার (২৮ জুন)। ভর্তি কার্যক্রম চলবে ৭ জুলাই পর্যন্ত।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের স্ব-অর্থায়নে ভর্তির জন্য অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্ণিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিডিএস ভর্তি
-
২৫ অগাস্ট, ২০২৩
-
০৭ অগাস্ট, ২০২৩
-
২৫ জুলাই, ২০২৩
-
১৪ জুলাই, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত