০১ অক্টোবর, ২০২৬ ০৮:২৯ পিএম

কুমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাছুমা আক্তারের মৃত্যু

কুমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাছুমা আক্তারের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তীব্র গরমে স্ট্রোকের উপসর্গ নিয়ে কর্মক্ষেত্রেই মারা গেলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাছুমা আক্তার (৫০)। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাছুমা আক্তার (৫০) আর নেই। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা মাছুমা আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং বিভাগের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পিতার নাম মৃত মো. ইসমাইল হোসেন।

তাঁর মৃত্যুতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে, ন্যাশনাল নার্সেস ফোরাম, কুমিল্লা এক শোকবার্তায় মাছুমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ তাআলা মরহুমার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক