০১ অক্টোবর, ২০২৬ ০৯:২০ পিএম

এক দিনে ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

এক দিনে ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭৮
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৯৭৮ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগে চিকিৎসাধীন ছিল। অন্য দুজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) একজন ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে একজন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৪৯ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৭৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১৮০ জন ও ডিএসসিসি এলাকার হাসপাতালে ১৭৬ জন ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছে ৩২৮ জন।

এক দিনে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জনএক দিনে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন
অন্যদিকে ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৩৫৮ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া বরিশালে ২৬০, খুলনায় ২৫৬, রাজশাহীতে ২০৯, রংপুরে ১০১, ময়মনসিংহে ৯৪ ও সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৫৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৫ হাজার ৬৯৯ জন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক