করোনায় একদিনে পাঁচজনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে নতুন করে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন পরীক্ষাগারে মোট ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৮০%।
সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে তিনজন ঢাকার এবং একজন করে চট্টগ্রাম ও রাজশাহীর বাসিন্দা। এই পাঁচজনকে নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় মোট ১৬ জনের মৃত্যু হলো।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। সংক্রমণ কমে আসায় ২০২২ সালের পর স্বাস্থ্যবিধিতে শিথিলতা আনা হয়েছিল। তবে সম্প্রতি ভাইরাসটির নতুন ধরনের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ আবারও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছে।
এনএআর/
-
১৩ মে, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৫
-
১১ জুলাই, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
২৫ জুন, ২০২৪
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
২৫ জুন, ২০২৩