২৩ জুন, ২০২৫ ০৪:০৭ পিএম
হিজাব-নিকাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তে ঢাকা নার্সিং কলেজে বিশেষ ব্যবস্থা
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: হিজাব ও নিকাব পরিধেয় ছাত্রীদের পরিচয় শনাক্তে ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা নার্সিং কলেজ।
আজ সোমবার (২৩ জুন) কলেজে অধ্যক্ষ রেহেনা খানম স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, ‘ঢাকা নার্সিং কলেজের অনেক নারী শিক্ষার্থী ধর্মীয় অনুশাসনের কারণে হিজাব অথবা নিকাব পরিধান করে ক্লাস ও পেশাগত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে।’
নোটিশে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, তাদের চেহারা শনাক্ত কারার প্রয়োজনীয়তা দেখা দিলে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নারী শিক্ষক দ্বারা আলাদা কক্ষে চেহারা শনাক্ত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
বিষয়টি অতীব জরুরি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ঢাকা নার্সিং কলেজ
-
১৪ নভেম্বর, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানে বিরোধিতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মেডিভয়েসের ব্যাখ্যা
জুলাই অভ্যুত্থানে বিরোধিতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মেডিভয়েসের ব্যাখ্যা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত