২৩ জুন, ২০২৫ ১১:৫৮ এএম

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৬৬ জন

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৬৬ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৬৬ জন রোগী।

সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিসংখ্যান কর্মকর্তা মাহফুজা আক্তার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (২২ জুন সকাল ৮টা থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত) একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া এ পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১৯০ জন রোগী।

হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাযায় রাবেয়া  নামের এক বৃদ্ধা। তিনি রোববার (২২ জুন) বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সকালে জ্বরে আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসা চলছিল। তবে বার্ধক্যজনিত জটিলতায় বিকেলে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্ক থাকতে এবং সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক