২২ জুন, ২০২৫ ০৭:২৯ পিএম

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯ জন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি  ৩২৯ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে এডিস মশাবাহীত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৩৬ জনই বরিশাল বিভাগের, যারা সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে এসেছেন। এছাড়া চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে ২ জন, রাজশাহীতে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩২ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৫৮ জন। শুধু জুন মাসেই (২২ জুন পর্যন্ত) ৩ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৪৮ জন এবং অন্যান্য বিভাগে ৬৬১ জন চিকিৎসাধীন রয়েছেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক