২১ জুন, ২০২৫ ০৩:০৬ পিএম
বিএমউতে রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্স ফি ১৫% হ্রাস
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমউ) রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বর্তমান নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি ও পরীক্ষা ফি ১৫ শতাংশ হ্রাস করা হয়েছে। আজ শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ৯৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সিন্ডিকেট সভার দিন থেকেই ফি হ্রাসের সিদ্ধান্ত বলবৎ হবে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির জন্য সুপারিশপ্রাপ্ত, তাদের ক্ষেত্রেই এই ফি হ্রাস কার্যকর হবে।
টিআই/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিএমইউ
-
৩০ সেপ্টেম্বর, ২০২৬
-
২১ সেপ্টেম্বর, ২০২৬
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ অগাস্ট, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ি, সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার শঙ্কা ড্রেটাব’র
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ি, সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার শঙ্কা ড্রেটাব’র
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ি, সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার শঙ্কা ড্রেটাব’র
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত