০২ মার্চ, ২০২৫ ০৪:২৫ পিএম

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের কর্মবিরতির ডাক

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের কর্মবিরতির ডাক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের’ ডাকা কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়েছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। শনিবার (১ মার্চ) সংগঠনের আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা এ কর্মবিরতির আওতার বাইরে ছিল।

বিজ্ঞপ্তিতে ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন আরও বলেন, প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কোনো উদ্যোগ গ্রহণ না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে সকলকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন পরিষদের সকল দাবি ও কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছে। এমতাবস্থায়, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গৃহীত কর্মসূচিগুলো সকলকে সর্বাত্মকভাবে পালনের অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সভায় পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে—

১. ক্যাডার যার, মন্ত্রণালয় তার নীতির বাস্তবায়ন,
২. উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ,
৩. শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারসহ সব ক্যাডারকে একই কমিশনের আওতায় রাখা,
৪. পরিবার পরিকল্পনা ও পরিসংখ্যান ক্যাডারকে সার্ভিসে বহাল রাখা,
৫. সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে প্রবেশের পর প্রশাসন ক্যাডারের জন্য পুরোনো সার্ভিসে ফেরার সুবিধা বাতিল,
৬. জেলা প্রশাসককে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়ার প্রস্তাব বাতিল,
৭. অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ এর পরিবর্তে ‘ভূমি ব্যবস্থাপনা সার্ভিস’ নামকরণ এবং
৮. জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবর্তে ‘মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রণালয়’ নামকরণ।

এসআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত