১০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৪১ পিএম

ডিএমএফ নিয়োগে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি: স্বাস্থ্য মন্ত্রণালয়

ডিএমএফ নিয়োগে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি: স্বাস্থ্য মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের শূন্য পদে ডিএমএফ ডিগ্রিধারীদের নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে। এ ছাড়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদটি দশম গ্রেডে উন্নীতকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের মধ্যে এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের দাবি-দাওয়ার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতির সমাধানকল্পে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে বিশদ আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে। এ ছাড়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে একটি পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন এবং উচ্চশিক্ষার সুযোগের মতো বিষয়গুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন পক্ষ এবং কর্তৃপক্ষ সম্পর্কিত থাকায় সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেগুলো নিয়েও উভয়পক্ষের মধ্যে সৌহাদ্যপূর্নভাবে বিস্তারিত আলোচনা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হয়। এ আলোচনার পরিপ্রেক্ষিতে নোটস অব ডিসকাসনে উভয়পক্ষ সম্মত হয়ে স্বাক্ষর করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে অনুরোধ করা হচ্ছে। দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থা বিবেচনায় নিয়ে বাকি দাবিগুলোর বিষয়ে সকলপক্ষের নিকট একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে আলাপ আলোচনা চলমান রয়েছে। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, নাগরিকজীবন বিঘ্নহীন রাখা সর্বোপরি অন্তবর্তীকালীন সরকারের আশু দায়িত্বসমুহ পালনে সহায়তা করার জন্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত