০২ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:০০ এএম

‘অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারে বছরে মৃত্যুর ঝুঁকিতে কোটি মানুষ’

‘অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারে বছরে মৃত্যুর ঝুঁকিতে কোটি মানুষ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের ফলে ২০৫০ সালের মধ্যে প্রতি বছর ১০ মিলিয়ন (এক কোটি) মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন। ভেটেরিনারিয়ানদের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধে এসব কথা বলেছেন জাতিসংঘের খাদ্য সমস্যা ও কৃষি সংস্থার (এফএও) জ্যেষ্ঠ প্রাণী উৎপাদন ও স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ শামছুদ্দিন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দু’দিন ব্যাপী আয়োজিত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ‘প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এই প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) আয়োজনে ৩১তম বার্ষিক এই সম্মেলনে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয় ও ছয়টি প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

অধ্যাপক শামছুদ্দিন বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে দেশে কোভিড-১৯, হাইপ্যাথোজেনিসিটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচপিএআই), নিপাহ, লাম্পি স্কিন ডিজিজসহ নানা রোগ দ্রুত ছড়াচ্ছে। বিভিন্ন রোগের কারণে কৃষক বাধ্য হয়ে দ্রুত গবাদিপশু বিক্রি করছেন, যা অর্থনৈতিক ক্ষতির কারণ হচ্ছে।

প্রবন্ধে উপস্থাপিত সমস্যা সমাধানে জলবায়ু সহনশীল কৃষি ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান অধ্যাপক শামছুদ্দিন। সেই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহার বন্ধ করে নিরাপদ খাদ্যনীতি বাস্তবায়ন এবং আবহাওয়ার পূর্বসংকেতসহ হাইড্রোপনিক ফসল, পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া তিনি কৃষকদের ভর্তুকি ও সরকারি সেবা বাড়ানোর প্রতি জোর দেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির ভাইস চ্যান্সেলর  এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রাণিসম্পদের উন্নয়নে প্রয়োজন গবাদিপশুর সংখ্যা, গুণগত মান, রোগ প্রতিরোধ, খামারির দক্ষতা ও ব্যবস্থাপনার উন্নয়ন। শিক্ষার্থীদের শেখার প্রতি অনুরাগী হতে হবে এবং খামারিদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্স-কারিকুলাম নিয়মিত হালনাগাদ করা জরুরি। ভেটেরিনারি পেশাজীবীদের মাসে একবার হলেও সভা করে সমসাময়িক সমস্যা, নীতি ও সমাধান নিয়ে আলোচনা করা উচিত।

পুঁথিগত জ্ঞান বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর আহ্বানও জানান তিনি।

শুধু প্রাণিজ উৎপাদন নয়, প্রাণিসম্পদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাও এখন জরুরি উল্লেখ করে বিএসভিইআরের সভাপতি অধ্যাপক মো. আলিমুল ইসলাম বলেন, এ লক্ষ্যে এবারই প্রথমবারের মতো উদ্যোক্তা সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা চাকরির বাইরে প্রাণিসম্পদের উন্নয়ন নিয়ে বিকল্প ভাবতে পারেন। গবেষণা কাজে শিক্ষার্থী ও গবেষকদের উৎসাহ দিতে সম্মেলনের দ্বিতীয় দিনের ১২টি কারিগরি সেশনে ৯০টি মৌখিক ও ১৬২টি পোস্টার উপস্থাপিত হবে। এর মধ্যে সেরা গবেষণাকাজকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান, ফ্লেমিং ফান্ড কান্ট্রি গ্রান্ট টু বাংলাদেশের টিম লিডার অধ্যাপক শাহ মনির হোসাইন এবং ইন্টার অ্যাগ্রো বিডির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম খশরুজ্জামান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ভেটেরিনারি নীতি-নির্ধারকসহ পাঁচ শতাধিক ব্যক্তি সম্মেলনে অংশ নিয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নয়জন সাবেক অধ্যাপককে প্রাণিবিজ্ঞান গবেষণায় অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অ্যান্টিবায়োটিক
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক