০২ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:১৬ এএম

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৩৩৬ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল আটটায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান বসবাসকারীদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। এদিন সকালে বায়ুদূষণের তালিকায় ঢাকার আশপাশে কোনো শহরকে দেখা যায়নি। পরের স্থানে থাকা দিল্লির থেকে ১৩১ পয়েন্টে এগিয়ে ঢাকা।

দ্বিতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ২০৫, সেখানকার বাতাস নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমারের শহর ইয়াংগোন, তাদের স্কোর ১৯৬। আইকিউএয়ার’র ভাষ্য অনুযায়ী সেখানকার বাতাস বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে ‘বিশুদ্ধ বাতাস’ ধরা হয়। ৫১-১০০ হলে তা ‘সহনীয়’। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস বসবাসকারীদের জন্য ‘ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ’।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত