০২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১৫ পিএম

ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে জাম্বিয়ার প্রস্তাব

ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে জাম্বিয়ার প্রস্তাব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আফ্রিকার দেশ জাম্বিয়ায় বাংলাদেশকে ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। শনিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সাক্ষাতে বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লিভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ এ প্রস্তাব দেন।

একই দিন গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বৈঠকে উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। এ সময় জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।

এ ছাড়া জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৃষি ও চুক্তিভিত্তিক চাষসহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও রাষ্ট্রদূত পার্সি পি চন্দর মধ্যে।

পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনার চন্দের নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন। এই দায়িত্ব পালনে চন্দাকে বাংলাদেশ সরকারের সহায়তার আশ্বাস দেন হাইকমিশনার।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ওষুধ শিল্প
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক