১৫ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৮ পিএম

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান
ছবি:মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। আজ রোবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টার অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে দুই সহকর্মী।

ঘণ্টাব্যাপী এ আলোচনায় পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। এ সময় দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন। সৌজন্য সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং স্বাস্থ্য উপদেষ্টা  নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা ও বাণিজ্যসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।

এসময় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক