মুন্সিগঞ্জে হচ্ছে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ
মেডিভয়েস রিপোর্ট: সরকারি পর্যায়ে আরও একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। নতুন মেডিকেল কলেজটি করা হবে মুন্সিগঞ্জ জেলায়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হলো। এই মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।
এর আগে গত বছরের ৯ নভেম্বর একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকে পাঠদানের অনুমোদন পাওয়া নতুন মেডিকেল কলেজ হলো ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ। এই মেডিকেলের কার্যক্রম শুরু হবে ৫০ জন শিক্ষার্থী নিয়ে।
এমইউ/