২৭ জানুয়ারী, ২০২৫ ১১:১৯ এএম

মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালে ম্যাটসের প্রশিক্ষণ বন্ধ

মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালে ম্যাটসের প্রশিক্ষণ বন্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ করলো মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (২৬ জানুয়ারি) হাসপাতালের পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যে কোনো ধরনের ম্যাটস প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান সাময়িকভাবে বন্ধ করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে এতে।

এর আগে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন ম্যাটস ও প্যারামেডিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ বন্ধের ঘোষণা দেয়।

►অফিস আদেশ দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত