০৯ জানুয়ারী, ২০২৫ ১০:০৮ এএম

সাভারে দুই বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন, চারজন নিহত

সাভারে দুই বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন, চারজন নিহত
অ্যাম্বুলেন্সের পাশাপাশি বাস দুটিতেও আগুন ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সাভারে অ্যাম্বুলেন্সের পেছনে দুটি বাসের ধাক্কায় আগুন লেগে যাওয়ায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাস দুটি ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। আগুন বাসেও ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে বাস দুটিতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় গাড়ি তিনটি।

এসময় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ পাওয়া গেছে। তাদের বিস্তারিত পরে জানানো হবে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওকাতুল আলম জানান, লাশ চারটি ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কটিতে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সড়ক দুর্ঘটনা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক