০৯ জানুয়ারী, ২০২৫ ১১:৩৬ এএম

আহতদের জবানবন্দি সংগ্রহে হাসপাতালে প্রসিকিউশন দল

আহতদের জবানবন্দি সংগ্রহে হাসপাতালে প্রসিকিউশন দল
ছবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: ২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের জবানবন্দি সংগ্রহে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থা।

বুধবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থার পক্ষ থেকে এই পরিদর্শন করা হয়েছে।

এ সময় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত ভুক্তভোগীদের জবানবন্দি সংগ্রহ করা হয় এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়। একই সাথে হাসপাতালে চিকিৎসারতদের খোঁজ-খবর নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

এ সময় ট্রাইব্যুনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম ও তারেক আবদুল্লাহ।

এ ছাড়া ইবনে সিনা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর এডমিন প্রফেসর ডা. নজরুল ইসলাম, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. পারভেজ কবীর, এজিএম অ্যান্ড এডমিন ইনচার্জ মুহাম্মদ জাকির হোসেন, অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, জেনারেল সার্জন ডা. হাসান আল বান্না, নিউরো সার্জন ডা. মুসান্না আশফাক, এসএমও মঈনুল ইসলাম, এজিএম মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক