চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির প্রজ্ঞাপন দুয়েকদিনের মধ্যে আসতে পারে: নাগরিক কমিটি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ৩৪ বছর করে আগামী দুয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় নাগরিক কমিটি ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশকে (ইউমব) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির প্রধান কার্যালয়ে বৈঠক কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বৈঠকে নাগরিক কমিটির নেতারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বয়স বৃদ্ধির ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এই ব্যাপারে একমত হয়েছেন। আগামী দুয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) তে পাঠানো হবে। তাছারা পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করা বিষয়েও বৈঠকে আলচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ডাঃ মাহমুদুল হাসান ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের বিভিন্ন টিম।
পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়ে ইউমবের মুখপাত্র ডা. মোবারক হোসেন মেডিভয়েসকে বলেন,বিএসএমএমইউ থেকে পাঠানো চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী. অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান এবং নাগরিক কমিটির প্রচেষ্টায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সারজন্স (বিসিপিএস) থেকে চিঠি দ্রুততম সময়ে অর্থ মন্ত্রণালয়ে পৌঁছায়। অর্থ মন্ত্রণালয় এখন দুটি ফাইলকে এক সাথে গোছাচ্ছেন, আগামী দুয়েকদিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তী ধাপগুলো সম্পন্ন করবেন।
"পারিতোষিক নবম গ্রেড করার প্রক্রিয়া চলমান। "
ইউমবের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসকদের দুটি যৌক্তিক দাবি প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে। এই দুটি যৌক্তিক দাবি বাস্তবায়নে অযথা কালক্ষেপণ চিকিৎসক মহল মেনে নিবে না।
টিআই
-
২৭ মার্চ, ২০২৫
-
১৪ মার্চ, ২০২৫
ডাক্তার পদবির রিট নিষ্পত্তির আন্দোলন
ঢামেকে নিজ বিভাগে সংবর্ধিত ইউমব নেতা ডা. মোবারক
-
০৯ মার্চ, ২০২৫
ডাক্তার পদবির রিট নিষ্পপ্তি
স্বাস্থ্যে নেতৃত্বদানকারী সংগঠনগুলোকে পাশে চান তরুণ চিকিৎসকরা
-
০৫ মার্চ, ২০২৫
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৫
-
২২ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
ইউমবের সংবাদ সম্মেলন
শহীদ ইসমাইল হত্যা মামলা থেকে ডা. সাদীর নাম প্রত্যাহারের দাবি
-
১৯ জানুয়ারী, ২০২৫