২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৬:২৬ পিএম

স্বাস্থ্য খাতের চলমান সমস্যা সমাধানে জরুরি মতবিনিময় সভা ইউমবের

স্বাস্থ্য খাতের চলমান সমস্যা সমাধানে জরুরি মতবিনিময় সভা ইউমবের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা রোধ, চিকিৎসা পেশার মর্যাদা রক্ষা, আদালতে চলমান আইন বহির্ভূত রিট ও ম্যাটস সমস্যা সমাধানের লক্ষ্যে জরুরি মতবিনিময় সভা আয়োজন করে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশ (ইউমব)।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন, ইউমবের মুখপাত্র ডা. দীপ্ত মজুমদারসহ অন্যরা।

ইউমবের চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন বলেন, ‘আজকে আমরা অভ্যন্তরীণ প্রোগ্রাম করেছি। মতবিনিময় সভা শেষে পরবর্তীতে সিদ্ধান্ত যা হয় প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

এমআই/ এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশ
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত