ডাক্তার পদবির রিট নিষ্পপ্তি
স্বাস্থ্যে নেতৃত্বদানকারী সংগঠনগুলোকে পাশে চান তরুণ চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য খাতের চলমান সংকট নিরসনে তরুণদের চিন্তাধারা, জ্যেষ্ঠদের চিন্তা-ভাবনাগুলোর সমন্বিত প্রয়াসকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব) প্রধান সমন্বয়ক ডা. মোবারক হোসাইন।
আজ রোববার (৯ মার্চ) রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় কার্যালয়ে ‘স্বাস্থ্যখাতে চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ বিষয়ক’ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ডা. মোবারক হোসাইন বলেন, ‘আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনে আপনারা যেভাবে কাজ করছেন, আমরা তার পরিপ্রেক্ষিতে চলমান স্বাস্থ্য ব্যবস্থা সংকট থেকে উত্তরণ এবং চিকিৎসা পেশার সম্মন রক্ষায় পাঁচ দফা দাবি জানিয়েছি।
ইউমবের পাঁচ দফা দাবি হলো—
১. এমবিবিএস/বিডিএস ডিগ্রীপ্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে ‘ডিপ্লোমা চিকিৎসক’ নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই।
২. ‘রেজিস্টার্ড চিকিৎসক(এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না’—এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।
৫. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।
ডা. মোবারক হোসাইন বলেন, ‘বিগত ১২ বছর যাবত বিষয়টি কোন ধরনের সমাধান ছাড়া এভাবেই চলছে। আমরা আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বস্থরে দৌড়ঝাপ করেছি। কিন্তু আমরা স্বাস্থ্য খাতের নেতৃত্বদানকারীদের নিশ্চুপ থাকতে দেখেছি।’
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ এ খাতের কর্তাব্যক্তিদের উপর দোষ চাপিয়ে তিনি বলেন, ‘গত সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পরিবর্তে ডিপ্লোমা চিকিৎসক পরিচয়ের পক্ষে প্রস্তাবনা পাস হয়েছে, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনাহীন উদ্যোগ, যা বিষয়টি অমীমাংসিত রাখার অন্যতম কারণ। বিষয়টির সমাধান না করতে পারলে এর দায় আমাদের উপরও বর্তাবে।’
এডভোকেট শিশির মনিরের একটি বক্তব্য উদৃতি দিয়ে তিনি বলেন, ‘এডভোকেট শিশির মনির তার পেশাদারিত্বের দায়িত্ব পালন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি বলেছেন, ‘অনেক এমবিবিএস চিকিৎসকের চেয়ে একজন ডিএমএফ ডিগ্রিধারী ভালো চিকিৎসা দেয়। এটি কোনোভাবেই যুক্তিঙ্গত বক্তব্য হতে পারে না।’
আগামী ১২ মার্চ আদালতের রায়ের ব্যাপারে তারা ন্যায়বিচার পাওয়ার আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাস্থ্যে নেতৃত্বদানকারী সংগঠনগুলোকে দুটি বিষয়ে আমাদের পাশে থাকবে বলে প্রত্যাশা করি। ১.আদালতের রিট নিষ্পপ্তির ক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সহায়তাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রয়াসগুলোর বিষয়ে আপনাদের স্পষ্ট ভূমিকা থাকবে। ২. দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনুযায়ী, ডিএমএফ কোর্স কারিকুলামকে ঢেলে সাজাতে দেশের স্টেক হোল্ডাদের নিয়ে বিশেষ সংস্কার কমিটি গঠন করে ডিপ্লমাধারীদের কোর্স কারিকুলাম সেই আলোকে করা।
এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সেক্রেটারি ডা. এ কে এম জিয়াউল হক।
উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, ঢাকা বিভাগ উত্তরের ভাইস প্রেসিডেন্ট ও বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. আতিয়ার রহমান, ফিন্যান্স সেক্রেটারি ডা. নাজমুল আরেফিন।
বক্তব্য রাখেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের প্রেসিডেন্ট ডা. জাবির হোসেন, ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সেক্রেটারি ডা. রিফাত মাহবুব, বাংলাদেশ মেডিকেল কমিউনিটির প্রতিনিধি ডা. আসাদুজ্জামান এবং ডা. সম্রাট আকবর, রংপুর মেডিকেল কলেজ ইন্টার ডক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মাহফুজুর রহমান, বাংলাদেশ ফরেন ডক্টরস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. শাহরিমা রিতু এবং সেক্রেটারি হেমায়েত উল্লাহ, মুগদা মেডিকেল কলেজের ডা. আদনান হামজা, বিএসএমএমইউর অর্থোপেডিক বিভাগের রেসিডেন্ট ডা. মুস্তাফিজুর রহমান এবং সার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. রুহুল আমিন।
এসএইচবি/এমইউ
-
২২ এপ্রিল, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
০৬ এপ্রিল, ২০২৬
-
১৭ মার্চ, ২০২৬
-
১২ মার্চ, ২০২৬