বিজয় দিবস উদযাপন
বিএসএমএমইউতে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে এদিন ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের জন্য দোয়া করা হয়।
জানা গেছে, এসব কর্মসচি ছাড়াও বিজয় দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে আহতসহ চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।
বিএসএমএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। পরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং উন্নত খাবার পরিবেশন কাজে উদ্বোধন করেন তিনি।
এ সময় বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫