ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ৬২৯
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এই রোগ শনাক্ত হয়েছে আরও ৬২৯ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার (৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে চলতি বছরে মোট ৫০৯ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৩১৪ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক এবং উত্তর সিটি কর্পোরেশন ও সিটি কর্পোরেশনের বাইরে ছিলেন দুইজন করে।
এ ছাড়া আক্রান্তদের শীর্ষেও রয়েছে ঢাকার বিভাগের বাসিন্দারা। এর মধ্যে সিটি কর্পোরেশনের বাইরে ১৫৩, ঢাকা উত্তর সিটিতে ১১২ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৯২ জন আক্রান্ত হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ৫৫, চট্টগ্রাম বিভাগে ৬১, খুলনা বিভাগে ৭৫, রাজশাহী বিভাগে ৩৪, ময়মনসিংহ বিভাগে ২২, রংপুর বিভাগে ১৬ এবং সিলেট বিভাগে নয়জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এনএআর/
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
২৪ জুন, ২০২৬