০৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৭ পিএম
সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৪ ডিসেম্বর) সরকারের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি এখন থেকে সর্বোচ্চ ২০০ টাকা হবে। প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে এবং তাদের বাড়তি কোনো ফি দিতে হবে না।
এর আগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন ফি কমানোর প্রস্তাব পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রস্তাবে আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছিল। একই সাথে বিসিএস পরীক্ষার ভাইভায় ২০০ নম্বর কমিয়ে ১০০ করার প্রস্তাবও করা হয়েছিল।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিসিএস
-
০৬ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
২৯ জুন, ২০২৬
-
২৮ জুন, ২০২৬
-
২২ জুন, ২০২৬
-
১১ জুন, ২০২৬
-
০৩ জুন, ২০২৬
-
২১ মে, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত