ডেঙ্গু নিধনে দুই ধরনের ব্যবস্থা সরকারের
মেডিভয়েস রিপোর্ট: দেশে মশাবাহিত রোগ ডেঙ্গু নিধনে অন্তর্বর্তী সরকার দুই ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ডেঙ্গু মোকাবিলায় দুই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি হচ্ছে, মশা নিয়ন্ত্রণ। আরেকটি হলো, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। জেলা থেকে উপজেলা পর্যন্ত পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা আছে। সরকার সেই কাজটিও করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ), ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে দফায় দফায় আলোচনাসহ জুম কনফারেন্সের মাধ্যমে সারাদেশে স্বাস্থ্য বিভাগকে যথাযথ দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি জানান, খানপুর হাসপাতালে যুগের সথে তাল মিলিয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কীভাবে রোগীদের সেবার মান বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
খানপুর হাসপাতাল ৩০০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে। এই কার্যক্রমের সর্বশেষ অবস্থা আজকে আমরা পরিদর্শন করেছি।
এ সময় নারায়ণগঞ্জ সিভিল সার্জন মশিউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন। ডা. মুশিউর রহমান বলেন বাংলাদেশে এখন একটা স্ট্যান্ডার্ড ডেঙ্গু চিকিৎসা প্রটোকল মেনটেইন করা হয়। সেভাবেই চিকিৎসা দেওয়া হয়।
টিআই