৩০ নভেম্বর, ২০২৪ ০৫:০৩ পিএম
গুণগত উচ্চতর শিক্ষা কার্যক্রমের উপর গুরুত্বারোপ

বিএসএমএমইউতে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা

বিএসএমএমইউতে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলীর সঞ্চালনা ও পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এতে উপস্থিত ছিলেন। কর্মশালার টেকনিক্যাল সেশনে মূল বক্তা ছিলেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রম প্রদানে আরো মানসম্মত গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কী ধরণের শিক্ষা প্রদান করা হচ্ছে, তার মূল্যায়নে এসসিএ স্টেশন প্রিপারেশন বিষয়ক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি প্রকারান্তে উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত, বেগবান ও প্রসারিত করবে; যা দেশের রোগীদের সর্বাধুনিক মানের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে এবং গুণগত বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম সম্প্রসারণে বিরাট অবদান রাখবে।

এ ছাড়া প্রো-ভিসি তার বক্তব্যে আইকিউএসি গৃহীত শিক্ষা কার্যক্রমের সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহেমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন, প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. কেএম দিদারুল ইসলাম, অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমীন, অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান ও অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত