১৭ নভেম্বর, ২০২৪ ০৪:২৬ পিএম
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারে ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তার এই ভাষণ একযোগে প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার আজ এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, জুলাই-আগস্টে ব্যাপক গণহত্যার প্রেক্ষিতে ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।
এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। সেদিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনূস। এরপর ২৫ অগাস্ট দ্বিতীয় দফা এবং ১১ সেপ্টেম্বর তৃতীয় দফা জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : অন্তর্বর্তীকালীন সরকার
-
০৯ মার্চ, ২০২৬
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৫ অগাস্ট, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫
-
০৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত