১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:২০ পিএম

মেয়াদ বাড়লো স্বাস্থ্যখাতসহ পাঁচ সংস্কার কমিশনের

মেয়াদ বাড়লো স্বাস্থ্যখাতসহ পাঁচ সংস্কার কমিশনের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাত সংস্কারসহ পাঁচ কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব কমিশনের সময় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পাঁচটি কমিশন হলো গণমাধ্যম, স্বাস্থ্য, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। গত বছরের ১৮ নভেম্বর এসব কমিশন গঠন করা হয়েছিল।

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার ১৮ নভেম্বর জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় প্রদান করল।’

এর আগে গঠিত আরও ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

এই ছয় কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছে। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক