০৭ মে, ২০২৫ ০১:৪৩ পিএম

স্বাস্থ্য সহকারীদের ‘গ্রামীণ স্বাস্থ্য উন্নয়ন কর্মী’ নামকরণের সুপারিশ

স্বাস্থ্য সহকারীদের ‘গ্রামীণ স্বাস্থ্য উন্নয়ন কর্মী’ নামকরণের সুপারিশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং প্রাইমারি হেলথকেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) ‘গ্রামীণ স্বাস্থ্য উন্নয়ন কর্মী’ নামকরণের সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। একই সাথে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম পরিবর্তনের সুপারিশও করা হয়েছে।

সোমবার (৫ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে স্বল্প ও মধ্যমেয়াদি ৩২টি প্রধান সুপারিশ সম্বলিত প্রতিবেদন তুলে ধরে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

কমিশনের প্রতিবেদনের স্বাস্থ্য সেবাদান ও ভৌত অবকাঠামো শিরোনামে তৃতীয় পরিচ্ছেদের স্বাস্থ্যসেবা ও সেবা ব্যবস্থাপনার সম্পর্কিত সংস্কারের লক্ষ্যে প্রদত্ত সংক্ষিপ্ত প্রস্তাবনার ১৫ নম্বরে ‘সেবাকেন্দ্র এবং সেবাপ্রদানকারীর সংজ্ঞা এবং পুনঃনামকরণ’ বিষয়ক সুপারিশ তুলে ধরা হয়েছে।

এসব সুপারিশে বলা হয়েছে, কমিউনিটি ক্লিনিকের নাম হবে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্য উপ-কেন্দ্রের নাম হবে ইউনিয়ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম হবে প্রাথমিক রেফারেল স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) নাম হবে গ্রামীণ স্বাস্থ্য উন্নয়ন কর্মী।

এটি বাস্তবায়নের সময়সীমা দেড় বছর ধরা হয়েছে। এ ছাড়া এর দায়িত্ব ও প্রক্রিয়া প্রস্তাবিত বাংলাদেশ হেলথ সার্ভিসকে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক