০৭ মে, ২০২৫ ১২:৪৯ পিএম

বিএমইউর নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষার আবেদন শুরু

বিএমইউর নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষার আবেদন শুরু
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জুলাই-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর এমডি ও এমএস (নন-রেসিডেন্সি) কোর্স পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আজ বুধবার (৭ মে) শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ২৮ মে পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে ১২ থেকে ১৭ জুলাই।

মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই-২০২৫ সেশনের স্নাতকোত্তর কোর্স পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক ছাত্রছাত্রীদের আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফিস জমা প্রদান সম্পর্কিত যাবতীয় নিয়মাবলী উল্লেখ করা হলো।’

বিজ্ঞপ্তি অনুযায়ী, নন-রেসিডেন্সি এমডি ও এমএস কোর্সের প্রথম, দ্বিতীয় ও ফাইনাল পর্বের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ জুলাই। পরীক্ষায় অংশ নিতে ৭ মে থেকে ২৮ মে পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত