০৭ মে, ২০২৫ ০৫:০০ পিএম

তিন দাবিতে বাংলাদেশ মেডিকেল কমিউনিটির মানববন্ধন

তিন দাবিতে বাংলাদেশ মেডিকেল কমিউনিটির মানববন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে চিকিৎসকদের আবেদনের বয়সসীমা দুই বছর বৃদ্ধি, বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জন নিয়োগ ও পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি)।

আজ বুধবার (৭ মে) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কার্মসূচি পালন করেন চিকিৎসকরা।

মানববন্ধনে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসেন বলেন, ‘আমরা রাষ্ট্রের কর্তৃপক্ষের নিকট সুস্পষ্ট বলতে চাই, ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যখন নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে ৩৪ করতে হবে।’

এ ছাড়া বিশেষ বিসিএসে উল্লেখযোগ্য পরিমাণে ডেন্টাল সার্জন নিয়োগ ও পিএসসি সংস্কারের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ডা. মোবারক হোসেন।

এসআইএস/এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি)
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত