২২ জুলাই, ২০২৫ ০১:৩১ পিএম

দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এক ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে কোনো দল চাইলে জাতীয় সনদে এ সংক্রান্ত নোট অব ডিসেন্ট (আপত্তি জানাতে পারবে) দিতে পারবে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ১৭তম দিনের সংলাপে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। 

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিলেও কিছু দল ভিন্নমত প্রকাশ করেছে। এসব দল চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আকারে তাদের আপত্তি অন্তর্ভুক্ত করতে পারবে।

তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে—এক ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকলে সাংবিধানিক ভারসাম্যে বিঘ্ন ঘটে।

তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এই বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। তাদের মতে, একই ব্যক্তি একাধিক পদে থাকলে কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হয় না। অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশিরভাগ দলই প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করার পক্ষে মত দিয়েছে।

দিনের আলোচনার শুরুতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অন্তবর্তীকালীন সরকার
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক