উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রস্তুত বিএমইউ, ২৪ ঘণ্টা খোলা জরুরি বিভাগ
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) জরুরি পদক্ষেপ নিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের দ্রুত ও নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিএমইউ-এর ট্রান্সফিউশন মেডিসিন, ল্যাবরেটরি ও ইমার্জেন্সি সার্জারি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে। এছাড়াও, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, ‘আমরা দ্রুত সাড়া দিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। রক্ত সরবরাহ থেকে শুরু করে জরুরি অস্ত্রোপচার পর্যন্ত সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’
এদিকে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবাহিনীর একাধিক টিম। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল, এবং যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
-
২৮ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
-
০৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৫ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫