০৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৩৮ পিএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
সাংবাদিক মনির হায়দার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। বুধবার (৫ ফেব্রুয়ারি) সিনিয়র সচিব পদমর্যাদায় এই পদে তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। অচিরেই দেশে ফিরে তিনি এ পদে যোগদান করবেন। বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন।

মনির হায়দার প্রায় তিন দশক ধরে দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায় যায় দিন, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এ ছাড়া নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও সুপরিচিত।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অন্তর্বর্তীকালীন সরকার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক