১০ নভেম্বর, ২০২৪ ০৫:১৪ পিএম

উপদেষ্টা হতে ডাক পেয়েছেন অধ্যাপক সায়েদুর রহমান

উপদেষ্টা হতে ডাক পেয়েছেন অধ্যাপক সায়েদুর রহমান
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন উপদেষ্টা হতে ডাক পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তাঁর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় অধ্যাপক সায়েদুর রহমান ছাড়াও তিনজন শপথ নিবেন।

বাকি তিনজন হলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দিতে ডাক পেয়েছেন।

গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক মো. সায়েদুর রহমান। এবার সেখান থেকে তাঁকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক