মানসিক স্বাস্থ্য দিবসে পাবনায় এনডিএফের আলোচনা সভা
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) এই সভা আয়োজিত হয়।
জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ‘মেন্টাল হেলথ ইন দ্য ওয়ার্কপ্লেস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট ডা. এস এম জিকরুল ইসলাম।
জেলা এনডিএফের সভাপতি সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. শফিউল আলম জিকো।
সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা এনডিএফ এর প্রধান উপদেষ্টা ডা. আবদুল বাছেদ।
উল্লেখ্য, ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ১৯৯২ সাল থেকে প্রতিবছর এই দিনে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপ্রাদ্য- ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেওয়ার সময় এখনই’।
এনএআর/
-
০১ জুলাই, ২০২৬
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
-
১৭ জুন, ২০২৬
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
-
২২ এপ্রিল, ২০২৬