০৪ অক্টোবর, ২০২৪ ১১:৪৮ এএম
মহানবীকে কটূক্তি: জহুরুল ইসলাম মেডিকেলে শিক্ষার্থীদের প্রতিবাদ
জহুরুল ইসলাম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ।
মেডিভয়েস রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতিশ রানের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ৩টায় মাজেদুল ইসলাম ছাত্র হোস্টেল থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
এতে সকল বর্ষের দেশী বিদেশি ছাত্র এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এ সময় 'নারায়ে তাকবীর,আল্লাহ হু আকবার', 'বিশ্ব নবীর অপমান, সইবে না রে মুসলমান; 'তেরা মেরা রেস্তা কেয়া?লা-ইলাহা ইল্লাল্লাহ', জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে; 'আপস না জিহাদ?জিহাদ জিহাদ' স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
এনএএন/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
এই বিভাগের সর্বাধিক পঠিত