চট্টগ্রাম মেডিকেলের ছাত্র-শিক্ষক, কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ
মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রশাসন।
শনিবার (১০ আগস্ট) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সুষ্ঠ ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যপ্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি সম্পূর্ণরুপে নিষিদ্ধ হয়েছিল।
‘এতদসংগে অত্র মেডিকেল কলেজের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ আগস্ট ২০২৪ তারিখ অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী অত্র মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।’
‘এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
০৭ ডিসেম্বর, ২০২৪
-
২৮ অক্টোবর, ২০২৪
-
০৭ অক্টোবর, ২০২৪
-
০৪ অক্টোবর, ২০২৪
-
১৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০১ সেপ্টেম্বর, ২০২৪