পদোন্নতির কথা বলে বিকাশে অর্থ দাবি, সতর্ক করল মন্ত্রণালয়
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির কথা বলে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতে সক্রিয় হয়েছে একটি চক্র। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ও মিথ্যা পরিচয় দিয়ে এসব অর্থ দাবি করা হচ্ছে। এ অবস্থায় কর্মকর্তাদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের নাম ভাঙ্গিয়ে ও মিথ্যা পরিচয় দিয়ে বদলি/পদোন্নতির বিষয়ে টেলিফোনে বিকাশে অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে সতর্ক করা হলো।’
এতে আরও বলা হয়, ‘এ ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।’
এনএআর/
-
১৫ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২৪ নভেম্বর, ২০২৩
-
২১ নভেম্বর, ২০২৩
-
১৩ নভেম্বর, ২০২৩