সলিমুল্লাহ মেডিকেল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ সোমবার (৮ জুলাই) সকাল আটটার দিকে এ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনে সলিমুল্লাহ মেডিকেলের অবকাঠামো এবং এমবিবিএস প্রথম ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ডা. সামন্ত লাল সেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘তোমরা এই দেশের ভবিষ্যত। আমি আশা করব তোমরা ভালোমতো পড়াশোনা করে দেশের উপকার করবে। আমি বলবো তোমরা অনেক ভাগ্যবান। চিকিৎসকদের অ্যাপ্রোন পড়ার যে সৌভাগ্য সেটা সবার হয় না। অ্যাপ্রোনের মর্যাদাটা তোমাদের ধরে রাখতে হবে। তোমাদের যথাযথভাবে পড়াশোনা করে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতাকে সম্মান করলে জীবনে সাফল্য অর্জন করবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘তোমাদের থাকার এবং সুযোগ সুবিধা নানা অপ্রতুলতা রয়েছে। আমি রাতারাতি হয়তো পারব না। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সুযোগ সুবিধা বাড়াতে। তোমাদের ভালোভাবে রাখতে।’
এরপর হাসপাতালের প্যাথলজি বিভাগ, এমআরআই, আইসিইউ, পিডিয়াট্রিক্স আইসিইউ বিভাগ, সার্জারীবিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ডা. সামন্ত লাল সেন।
পরিদর্শন শেষে হাসপাতাল এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি নিয়মিতভাবেই বিভিন্ন হাসপাতাল ক্লিনিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করব। আমার কাজ হচ্ছে রোগীরা স্বাস্থ্যসেবা ঠিকমতো পাচ্ছে না, ডাক্তাররা কর্মউপযুক্ত পরিবেশে কাজ করতে পারছে কিনা সেটা দেখা। রোগী এবং ডাক্তার উভয়েকেই সুরক্ষা দেয়া আমার দায়িত্ব। এজন্য স্বাস্থ্যসুরক্ষা আইন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. মাজহারুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধান এবং স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪
-
২২ নভেম্বর, ২০২৪
-
০৮ অক্টোবর, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৪
-
০৮ জুলাই, ২০২৪
-
২৪ জুন, ২০২৪
-
০৬ জুন, ২০২৪
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন
পটিয়ার ভাইস চেয়ারম্যান হলেন ডা. এমদাদুল হাসান