২২ নভেম্বর, ২০২৪ ০৩:১১ পিএম

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) সাধারণ ছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নবদিগন্তের সুর’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে মেডিকেলের নিউ গ্যালারি-১ এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, জুলাই বিপ্লব পরবর্তী বিজয় উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নবদিগন্তের সুর’ আয়োজন করেন মেডিকেলের সাধারণ ছাত্রীরা। অনুষ্ঠানে স্যার সলিমুল্লাহ মেডিকেলের বর্তমান ও সাবেক তিন শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও তর্জমা, দেশের গান, লোকগীতি, বিদ্রোহী গান, রম্য নাটক, দলগত পরিবেশনা ও বিদেশি শিক্ষার্থীদের বিশেষ পরিবেশনা ছিল। এছাড়া অনুষ্ঠানে কুইজ ও গেইমের আয়োজনও করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত ও সুন্দর মিটফোর্ড গড়ে তোলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন সাধারণ ছাত্রীরা।

অনুষ্ঠানে স্যার সলিমুল্লাহ মেডিকেলের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আফরোজা কুতুবী, ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মাহফুজা মাজেদা রওশন, অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা তুজ চৌধুরী, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রমা চৌধুরী, হেমাটলজি বিভাগের ডা. নাদিয়া সুলতানা ও অ্যানাটমি বিভাগের ডা. ফাতেমা তাসনিম কুরাইশি উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সাংস্কৃতিক অনুষ্ঠান
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক