২৭ নভেম্বর, ২০২৪ ০৯:৩২ এএম

আইনজীবী হত্যার ঘটনায় সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ

আইনজীবী হত্যার ঘটনায় সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে স্যার সলিমুল্লাহ মেডিকেলের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

শিক্ষার্থীরা বলেন, ‘চট্টগ্রামে দিনে দুপুরে নৃশংসভাবে আইনজীবী সাইফুল ইসলামকে জবাই করে হত্যা করে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন। তারা দীর্ঘদিন ধরেই সনাতন ধর্মকে পুঁজি করে এই স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তারই একটি জলজ্যান্ত উদাহরণ আজকের ঘটনা। এই নৃশংসতা হত্যাকান্ডে বিচার করতে হবে।’

এসময় শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘ইসকন আরএসএস নিষিদ্ধ করা হোক’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘বৈষম্যহীন বাংলায় সন্ত্রাসের ঠাই নাই’ ইত্যাদি লেখা ছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এসএসএমসি
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক